| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার দাবিতে এডভোকেসি সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২২:২২:২২:অপরাহ্ন  |  ৩২৯৭৮ বার পঠিত
নওগাঁয় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার দাবিতে এডভোকেসি সভা

নওগাঁ প্রতিনিধি: জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনের দাবিতে নওগাঁয় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এবং সিটিজেন নেটওয়ার্ক, সাপ্তাহিক প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা খাদ্য অফিসার মো. ফরহাদ খন্দকার, সহকারী খাদ্য অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ব্র্যাক নওগাঁ জেলা ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ, বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, প্রভাষক জাকিরুল ইসলাম, রিপন সরদার, মাসুদ পারভেজ, গ্রীন টিভির নওগাঁ জেলা প্রতিনিধি শাহরিয়ার শাওনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এডভোকেসি সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও অস্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কাবদ্ধ খাদ্যের অতিরিক্ত গ্রহণ এসব রোগের অন্যতম ঝুঁকি তৈরি করছে।

তারা খাদ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল সংযোজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের জোর দাবি জানানো হয়।

সভা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য দাবিসংবলিত একটি আবেদনপত্র হস্তান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪