| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে ৩৩ বিএনসিসির যৌথ ক্যাম্পিং উদ্বোধন, অংশ নিচ্ছে ৩০০ ক্যাডেট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২২:২৯:০৩:অপরাহ্ন  |  ৩২৭৩৫ বার পঠিত
জয়পুরহাটে ৩৩ বিএনসিসির যৌথ ক্যাম্পিং উদ্বোধন, অংশ নিচ্ছে ৩০০ ক্যাডেট

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সরকারি কলেজে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে ‘ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-২০২৬/২৭’ এর উদ্বোধন করা হয়েছে। এতে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন ক্যাডেট অংশ নিয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) জয়পুরহাট সরকারি কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর মো. মাশকুরুর রহমান রওনক (পিএসসি, জি), ব্যাটালিয়ন কমান্ডার লে. কাজী ইমরুল কায়েস (বিএনসিসিও), লে. আবু রেজা মো. আমিনুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পিইউও ও টিইউওরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে ১৮ জন সামরিক প্রশিক্ষক ও ১১ জন বেসামরিক কর্মচারী দায়িত্ব পালন করছেন।

ক্যাম্পে ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামরিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। সামরিক কৌশল, দলগত কার্যক্রম, শৃঙ্খলা ও নেতৃত্বের ওপর নির্ধারিত কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা গড়ে তোলাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের এ যৌথ ক্যাম্পিং আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪