| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১৮:৩২:৪৩:অপরাহ্ন  |  ৮৬ বার পঠিত
ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও স্পষ্ট করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী।

অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বিষয়টি নিয়ে কথা বলেন মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, “পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।” তিনি আরও বলেন, বাংলাদেশের সরকার সংবিধান ও আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করছে।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে দেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি। আইন ও বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগের সামর্থ্য না রাখলে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। অর্থনৈতিকভাবে অসচ্ছল কিংবা অসহায় মানুষ যেন অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। রাষ্ট্রের আইনি সহায়তা সবার কাছে পৌঁছে দিয়ে ন্যায়বিচারের সুযোগ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪