স্টাফ রিপোর্টার: ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আব্দুল মুহিতের অব্যবহৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ পদমর্যাদায় লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এ নিয়োগের অন্যান্য শর্ত নির্ধারিত হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব