| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা ১০ দিন ঝোড়ো হাওয়া-বৃষ্টির দাপট, কমতে পারে তাপমাত্রা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৪:৪৯:৩২:অপরাহ্ন  |  ৫৭৫ বার পঠিত
টানা ১০ দিন ঝোড়ো হাওয়া-বৃষ্টির দাপট, কমতে পারে তাপমাত্রা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু বর্তমানে মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে। এমনকি এই বৃষ্টির প্রবণতা আগামী ১০ দিন পর্যন্ত অব্যাহত থাকার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে ঝোড়ো বা দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। এর প্রভাবে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। বিশেষ করে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাতেও পরিবর্তন দেখা দিতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতেও অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে এদিন বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের সার্বিক আবহাওয়ায় আরও পরিবর্তন আসতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবারের পর রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির প্রবণতা কমার কোনো আভাস নেই। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪