| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৫:৩৫:৪২:অপরাহ্ন  |  ৫৩২ বার পঠিত
উত্তরায় দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন অফিস থেকে রিকশাযোগে জনতা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি সংকেত দিয়ে তার রিকশা থামান।

রিকশা থামার পর আরও তিন ব্যক্তি সেখানে আসে। এ সময় তাদের একজন পিস্তল ঠেকিয়ে নিজেকে ‘পিস্তল বাবু’ হিসেবে পরিচয় দেন। পরে সুজনের সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

নূর নাফি ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন জানান, রাজউকের ফি জমা দেওয়ার জন্য সুজন উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উত্তরা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪