| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ বছরেও নিজস্ব ক্যাম্পাস হলোনা মাগুরা মেডিকেল কলেজের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৮:৩৫:১২:অপরাহ্ন  |  ৭৩২ বার পঠিত
৭ বছরেও নিজস্ব ক্যাম্পাস হলোনা মাগুরা মেডিকেল কলেজের

মাগুরা প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী মিলিত হয়। 

বৃহস্পতিবার (২৭ আগস্টা) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে এ দিবসের শুভ সূচনা করা হয়।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. কামরুল হাসান, সিভিলসার্জন ডাক্তার শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুল্লা হেলকাফি, মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল হাই সহ কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বেলুন উড়ানোর শেষে শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে ভু-ভুজিলা বাঁশি নিয়ে অংশ নেয় বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রায়। বর্ণাঢ্য শোভা যাত্রাটি মাগুরা সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভা যাত্রার পর মাগুরা মেডিকেল কলেজের হল রুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আড্ডায় মিলিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীতে মাগুরা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সায়মা আলী বলেন, আজ মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আমরা প্রতিষ্ঠান প্রাঙ্গনে সকল শিক্ষার্থীরা আনন্দের সাথে মিলিত হয়েছি। সারাদিন আমরা আনন্দ করব, আড্ডা দেবো খুব মজা হবে। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব কোন ক্যাম্পাস নেই। নিজস্ব কোন ক্যাম্পাস না থাকার কারণে আমরা ঠিক মত পড়া শোনা করতে পারছিনা। চিকিৎসা বিদ্যায় আধুনিক প্রাকটিকাল ল্যাব প্রয়োজন। যেটি আমাদের নাই। তাই অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো দাবি নিজস্ব ক্যাম্পাসের ব্যবস্থাা করার।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো.কামরুল হাসান বলেন, মাগুরা মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। একে একে হাটিহাটি পা পা করে মাগুরা মেডিকেল কলেজ সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করলো। সপ্তম বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজ এখনো পায়নি তার নিজস্ব ক্যাম্পাস। শিক্ষক সংকট থাকলেও মাগুরা মেডিকেল কলেজ ৭ বছরে খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফলে পর পর চারবার প্রথম স্থান ধরে রেখেছে। তাছাড়া অত্র কলেজ থেকে এক বছরের মধ্যে ১১ শিক্ষার্থী সাফল্যের সাথে এফসিপিএস সম্পন্ন করেছে। একটা মাগুরা মেডিকেল কলেজের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই অবিলম্বেই মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব ভবন হোক। যেখানে শিক্ষার্থীরা সৃজনশীলতার সাথে পড়াশোনা করতে পারবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪