| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা বুলেট একাদশের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৮:৫৬:৩৭:অপরাহ্ন  |  ৯২০ বার পঠিত
শরীয়তপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা বুলেট একাদশের

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দুরন্ত ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বুলেট ফুটবল একাদশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আংগারিয়া ইউনিয়নের উত্তর ভাষানচর তালতলা মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আংগারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান (খলিল মোল্লা)। প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা। এ ছাড়া আংগারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুরুব্বি ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফল করতে প্রবাসী ও স্থানীয় যুবসমাজ সার্বিক সহযোগিতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান খলিল মোল্লা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্ট এলাকার তরুণদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং যুবসমাজের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪