| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১৮:১৯:১৬:অপরাহ্ন  |  ৫৯০ বার পঠিত
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। এই হিসাব বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬০। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ শিশু ও হামের উপসর্গ নিয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এতে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৭৯৬ জনে।

এ সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে আরও এক হাজার ১০০ শিশুর শরীরে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪