| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবর্জনা পরিষ্কারে মাঠে নামল শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৯:৫৪:৪০:অপরাহ্ন  |  ৩৯৭৬ বার পঠিত
আবর্জনা পরিষ্কারে মাঠে নামল শিক্ষার্থীরা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: পরিচ্ছন্ন বাজার, সুন্দর পরিবেশ- এই প্রত্যয়ে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারে অনুষ্ঠিত হয়েছে ‘পরিচ্ছন্ন কর্মসূচি-২০২৬’। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালনা করেছে পুনট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্কুল ছুটির পর পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। এতে পুনট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিক্ষার্থীরা বাজারের বিভিন্ন সড়ক, দোকানের আশপাশ ও জনসমাগমস্থলে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। 

জনস্বার্থে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেয় আর্থ রুট সোসাইটি (ইআরএস)। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব সালেহ আকরাম মেরিন।

এ সময় পুনট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবুল বাসার লাইফ। এছাড়া আর্থ রুট সোসাইটির কালাই উপজেলা শাখার সহসভাপতি সেকেন্দার আলী সরদার, তাবরিজ হোসাইন সবুজ, আলাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে শিক্ষার্থীরা শুধু বাজার পরিষ্কারই করেননি, পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান। 

শিক্ষার্থীদের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সচেতন মহল বলছে, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা আরও বাড়বে।

আর্থ রুট সোসাইটি (ইআরএস) এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব সালেহ আকরাম মেরিন বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীদের মতো তরুণদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজের অন্যদের মধ্যেও সচেতনতা বাড়বে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪