| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে মিলল ৯ কেজি স্বর্ণের বার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ২০:২৫:২৮:অপরাহ্ন  |  ১৩৭ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে মিলল ৯ কেজি স্বর্ণের বার

রিপোর্টার্স২৪ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মালিকহীন অবস্থায় স্বর্ণের বারের চালানটি জব্দ করা হয়।

কাস্টমস হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান হচ্ছে। তারা বিমানে তল্লাশি চালাতে গিয়ে সেটি যাত্রীবিহীন অবস্থায় পান। পরে তল্লাশি চালিয়ে ১৯-এ সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। এরপর কাস্টমস হলে নিয়ে সেগুলো খুলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। এসব স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪