| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ২৩:০৫:৫১:অপরাহ্ন  |  ৯৯৮৯ বার পঠিত
কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার কালাই সরকারি মহিলা কলেজ হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আশীষ কুমার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৌদুদ আলম,পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম সরকার, উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা টুকু চৌধুরীসহ 

জেলা জিয়া সাইবার ফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সহ যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লেবু।

প্রধান অতিথি ইব্রাহিম হোসেন ফকির বলেন, জিয়া সাইবার ফোর্স বিএনপির কঠিন সময়ে গঠিত হয়েছিল। দলের জন্য কাজ করেছে। আমরা আশা করি জিয়া সাইবার ফোর্স তাদের জায়গা থেকে দলের জন্য সঠিকভাবে কাজ করবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪