| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবর্তনশীল বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানচর্চার বিকল্প নেই: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ০০:০৩:২২:পূর্বাহ্ন  |  ৪১০৫ বার পঠিত
পরিবর্তনশীল বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানচর্চার বিকল্প নেই: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে আগামী প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, জেন-জি প্রজন্ম এবং পরিবর্তনশীল বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বাংলা একাডেমির ‘জিয়া স্মৃতি বইমেলা’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাজনীতিতে শুধু ‘জিন্দাবাদ’ স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকলে নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যাবে না। জ্ঞান, ইতিহাস ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তাদের দক্ষ করে তুলতে হবে।

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যখন দ্বিধাবিভক্ত ছিল এবং স্বাধীনতার ঘোষণা দিতে গড়িমসি করছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন।

পরে বিকেলে শিল্পকলা একাডেমিতে আইনমন্ত্রীর গ্রন্থ ‘শুধু মাধবীর জন্য’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি অংশ নেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, চিফ হুইপসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪