| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার জাপানে সর্বোচ্চ সতর্কতা জারি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৪:০৭:৪০:অপরাহ্ন  |  ৯০৬ বার পঠিত
এবার জাপানে সর্বোচ্চ সতর্কতা জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভয়াবহ হিমবাহ গলন ও প্রাণঘাতী ভূমিধসের তাণ্ডবে তছনছ হয়ে গেছে নেপাল ও চীন। দুই দেশে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ, আর এখনো নিখোঁজ অন্তত সাড়ে পাঁচ হাজার। সেই ক্ষত না শুকাতেই এবার এশিয়ার আরেক উন্নত দেশ জাপানেও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলুর বরাতে জানা গেছে, স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর দেশটির কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরে সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। শনিবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এক জরুরি বিবৃতিতে সংস্থাটি এ সতর্কতা জারি করে।

টানা ভারী বর্ষণকে ‘অভূতপূর্ব’ অভিহিত করে জেএমএ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্যোগ ঘটতে পারে। বর্তমানে সেখানকার বাসিন্দাদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। এ কারণে ঝড়-বৃষ্টি চলাকালীন নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে বিলম্ব না করে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংস্থাটি সতর্ক করে বলেছে, সরকার বা স্থানীয় প্রশাসনের বিশেষ নির্দেশনার জন্য অপেক্ষা করতে গেলে নিরাপদে সরে যাওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। তাই পাহাড়ি বা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে যাওয়া যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, তবে নদী, নালা ও খাড়া পাহাড় থেকে দূরে কোনো নিরাপদ ও শক্ত ভবনে অবস্থান নেওয়ার জোর তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪