| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষক মোনামী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৫:০৩:১৮:অপরাহ্ন  |  ৩০১ বার পঠিত
শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষক মোনামী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত তাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব অভিযোগ তোলেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত, ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে।

এ বিষয়ে অবগত হওয়ার পর তিনি জড়িতদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেন।

এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান এই শিক্ষিকা।

তিনি বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই।

পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’

মোনামী বলেন, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।’

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪