| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে বন্যা ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৬:৫৭:৩৫:অপরাহ্ন  |  ২০৬ বার পঠিত
নেপালে বন্যা ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম কাডমান্ডু পোস্ট এ খবর প্রকাশ করেছে।

উদ্ধার হওয়া নারীর নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠ। শনিবার নুওয়াকোট জেলার বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বেত্রাবতীতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে সশস্ত্র পুলিশ বাহিনী।

সশস্ত্র পুলিশ বাহিনী জানিয়েছে, উদ্ধারের সময় চান্দিকা অচেতন অবস্থায় ছিলেন। পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

পরে হেলিকপ্টারে করে তাকে ত্রিশুলির নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজন হলে তাকে আরও চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যার ১১তম দিনে এই উদ্ধার অভিযান চালানো হয়। বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।


সূত্র: কাডমান্ডু পোস্ট


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪