| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিকৃবিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক পদ থেকে ৯ শিক্ষকের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ১৪:২৫:০১:অপরাহ্ন  |  ৩২১ বার পঠিত
সিকৃবিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক পদ থেকে ৯ শিক্ষকের পদত্যাগ

সিলেট প্রতিনিধি: উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নয়জন শিক্ষক। পদত্যাগকারীদের মধ্যে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর পাঁচজন শিক্ষক রয়েছেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে পদত্যাগকারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রমেও। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত উপাচার্যের অপসারণ দাবি করেন তারা।

পদত্যাগকারী শিক্ষকদের একজন প্রভোস্ট অধ্যাপক ড. মো. কাউছার হোসেন বলেন, বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এ কারণে তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

তবে শিক্ষকদের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম।

তিনি বলেন, একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের চলমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা অভিযোগ তুলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪