| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃহস্পতিবার গ্যাস সংকট থাকবে ঢাকার ৯ এলাকায়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১৬:২৫:২০:অপরাহ্ন  |  ৪৯৯ বার পঠিত
বৃহস্পতিবার গ্যাস সংকট থাকবে ঢাকার ৯ এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: পাইপলাইন স্থানান্তর ও ভাল্‌ভ স্থাপনের কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বাসাবো, খিলগাঁও, মালিবাগসহ নয় এলাকায় টানা ৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এসব এলাকায় আবাসিক ও বাণিজ্যিক- সব শ্রেণির গ্রাহকের জন্যই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্‌ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন করা হবে। এ কাজের জন্যই ওই এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া একই সময়ে এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪