| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে জামায়াতের গণসংযোগ ও যোগদান কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ০০:১৯:৫৭:পূর্বাহ্ন  |  ৪১০ বার পঠিত
ময়মনসিংহে জামায়াতের গণসংযোগ ও যোগদান কর্মসূচি

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও যোগদান কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায়  ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গণসংযোগ ও যোগদান কর্মসূচি। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। 

এ বিষয়ে প্রধান অতিথি  মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, বৃষ্টি উপেক্ষা করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে কতটুকু ভালোবাসে, বৃষ্টি থামাতে পারেনি মানুষের আগ্রহ, থামাতে পারেনি আমাদের পথচলা, সকল শ্রেনী পেশার মানুষ দলে দলে যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করছে। 

ইনশাআল্লাহ, একদিন ন্যায়-ইনসাফের রাজস্ব প্রতিষ্ঠিত হবে এবং গণমানুষের কল্যাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, অফিস সম্পাদক খন্দকার আবু হানিফ। এছাড়াও মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪