| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ২১:৪১:০১:অপরাহ্ন  |  ১৪৭ বার পঠিত
বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাবেক স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করবে বাংলাদেশ। গত সপ্তাহে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “আমরা চুক্তিগুলো পর্যালোচনা করছি। যার অর্থ ১০১টি সমঝোতা স্মারক পর্যালোচনার ফলাফল আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।”

এ ব্যাপারে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেছিলেন দেশটির এক সাংবাদিক।

জবাবে তিনি বলেছেন, যদি বাংলাদেশ এমন কিছু করে তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি।

জয়সওয়াল বলেন, “আমরাও এ ব্যাপারে সংবাদমাধ্যমে কিছু খবর দেখেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কিছু জানানো হয়নি। অবশ্যই ভারত তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, কানেক্টিটিভি এবং অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল।

ভারত লাইন অব ক্রেডিট বা ঋণের মাধ্যমে বাংলাদেশে সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এছাড়া তাকে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। ৩০ বছর মেয়াদি এ চুক্তিটি আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এর ব্যাপারে ভারতের এ কূটনীতিক বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আমাদের একটি যৌথ নদী কমিশন ব্যবস্থা আছে। এটির কাজ হলো পানি বিষয়ক সব বিষয় নিয়ে আলোচনা করা। পানি বিষয়ে টেকনিক্যাল পর্যায়ে বৈঠক অব্যাহত আছে।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪