ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলা এবং এর পরপরই বন্দুকযুদ্ধে ১৫ পুলিশ সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে লোকজন যখন জুমার নামাজের জন্য সমবেত হচ্ছিল তখন মসজিদের প্রবেশদ্বারে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় হয়।
এখন পর্যন্ত এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-এর একটি আঞ্চলিক সহযোগী এবং পাকিস্তান তালেবান (টিটিপি)—উভয় পক্ষই এই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে থাকে।
প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ নিশ্চিত করেন, বোমা বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ চত্বরে প্রবেশের চেষ্টা করে এবং কর্মকর্তাদের সঙ্গে গুলিবিনিময় করে।
ডিডিপিএ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ড. তাহির শাহ বলেছেন, আহত অনেকের অবস্থা সংকটাপন্ন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
এক জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি জানান, আহতদের বেশিরভাগই ছিলেন মুসল্লি। সূত্র: আল-জাজিরা
রিপোর্টার্স২৪/ধ্রুব