| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক শিক্ষার পরিবর্তনের সুফল মিলবে ৫ বছর পর : ববি হাজ্জাজ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৪:৪৬:১৬:অপরাহ্ন  |  ১৭৭ বার পঠিত
প্রাথমিক শিক্ষার পরিবর্তনের সুফল মিলবে ৫ বছর পর : ববি হাজ্জাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার পরিবর্তনের সুফল মিলবে ৫ বছর পর।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যে ‘মিড ডে মিলে কুকড মিলে’র একটি প্রজেক্ট সম্পন্ন করা হবে। এ ছাড়া পার্বত্য অঞ্চলের স্কুলগুলোতে শিগগিরই ‘মিড ডে মিল’ চালু করা হবে।

ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অক্টোবরের মধ্যে শিক্ষকরা তাদের প্রপোজাল জমা দেবে, আগামী বছরের মধ্যে মন্ত্রণালয় থেকে শেষ হওয়ার আশা।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে সরকারি, বেসরকারি, ইবতেদায়ি, মাদরাসা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাইমারি শিক্ষাব্যবস্থার অধীনে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, স্কুলের সময়সীমা এক শিফটে আনার পরিকল্পনা করছে সরকার। ২০২৮-এর মধ্যে নতুন কারিকুলামে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪