| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৩:০১:২২:অপরাহ্ন  |  ৭৭১ বার পঠিত
অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি  নিশ্চিত করেছেন।

জানা গেছে, এই সফরে মেট্রোরেল প্রকল্প ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রথম জাপান সফরের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান।

এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাত করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪