| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে প্লাস্টিকের ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ১২:২৬:৫৩:অপরাহ্ন  |  ৬৩৬ বার পঠিত
শেরপুরে প্লাস্টিকের ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন কুটেমনি ব্রিজের নিচে একটি খালের পানিতে পড়ে থাকা ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি গ্রাম পুলিশকে জানান। গ্রাম পুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।

এদিকে, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পরীক্ষা-নিরীক্ষা করছে। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪