বগুড়া প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদ আহমেদের জানাজার নামাজ বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাতলা চাচাইতারা স্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শাহেদ আহমেদ বগুড়া সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মাদলা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু।
এ ছাড়া জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
রিপোর্টার্স২৪/রাফিদ