| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ২২:২৩:০৯:অপরাহ্ন  |  ৪৫৯ বার পঠিত
শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা যুবদলের অধীনস্থ সদর উপজেলা ও পৌরসভা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) শরীয়তপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমীন বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা।

সভায় বক্তব্য দেন শরীয়তপুর পৌরসভা যুবদলের সভাপতি ডিএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বেপারী, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল খান, সাংগঠনিক সম্পাদক রোকন সরদার, পৌরসভার সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ খান, সদর উপজেলা যুবদল নেতা মোঃ সোহাগ শরীফ, ওবায়েদ খান, শাহিন বেপারী, বোরহান উদ্দিন সরদার, সদর উপজেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পৌরসভা যুবদলের কোষাধ্যক্ষ ইসমাইল পাহাড়, সহ-কোষাধ্যক্ষ মিনার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ২৭ অক্টোবর ২০২৬ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ব্যাপক আলোচনা হয়। 

এ সময় যুবদল নেতা এ্যাড. জালাল আহম্মেদ সবুজ, ইলিয়াস মৃধা সহ শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪