| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্টোবরে ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ২০:৩১:৩০:অপরাহ্ন  |  ৩৭১ বার পঠিত
অক্টোবরে ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

স্টাফ রিপোর্টার: চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এসেছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) এক দিনেই দেশে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর) দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার।

অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম চার মাসে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৩২ কোটি ২০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৫ শতাংশ।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪