| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ১৯:৪০:০৬:অপরাহ্ন  |  ২২৩ বার পঠিত
জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬টি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার ২২৫ টাকাসহ মিলন হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ এর রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মিলন হোসেনকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বসতঘরের কাঠের আলমারির ড্রয়ার থেকে ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মিলন দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে মিলে অবৈধভাবে মাদক সংগ্রহ, মজুত ও নিজ এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪