| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ১৮:৫৫:৫৫:অপরাহ্ন  |  ৪২০ বার পঠিত
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। পাঁচ দল নিয়ে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ড্রাফটের আগে টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্লেয়ার্স ড্রাফটের সর্বোচ্চ দুটি ক্যাটাগরি—প্লাটিনাম ও ডায়মন্ডের বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এতে জায়গা করে নিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্লাটিনাম ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৫ জন ক্রিকেটার। তারা হলেন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও রিশাদ হোসেন। এই ক্যাটাগরিতে তাদের জায়গা পেয়েছেন বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো ক্রিকেটাররা।

অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসানসহ আরও ৫ টাইগার ক্রিকেটার। এই তালিকার অন্য বাংলাদেশি ক্রিকেটার হলেন—তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও লিটন দাস। একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি।

ড্রাফটের আগেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া। পাঁচ দলের অধিনায়ক হিসেবে থাকবেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪