| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ বোন নিহত, পরিবারকে সহায়তা দিলো উপজেলা প্রশাসন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ২০:০০:৩৭:অপরাহ্ন  |  ৩১৪ বার পঠিত
কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ বোন নিহত, পরিবারকে সহায়তা দিলো উপজেলা প্রশাসন

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ বোন নিহতের ঘটনায় পরিবার  কে  শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে নিহত শিশু আরাবিয়া (৮) ও রাবেয়ার (৬) এর মায়ের কাছে শুকনো খাবার আর্থিক সহায়তা প্রদান করেন। নিহতদের পরিবার অসচ্ছল ও বাবা মুখলেছুর রহমান ফকির শারীরিক ভাবে অসুস্থ্য। 

ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতার প্রদান করা হবে বলে জানান নিবার্হী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এর আগে তিনি নিহত শিশুদের মায়ের নিকট থেকে মৃত্যুর ঘটনার সম্পর্কে বিস্তারিত শুনেন।

গত ২৯ অক্টোবর  সকালে ময়মনসিংহ - শেরপুর সড়কে তালদিঘী এলাকায় মায়ের সাথে রাস্তায় আসার পর ফেরার সময় পেছন দিক থেকে কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে আরাবিয়া ও রাবেয়ার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪