| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক ৪ নারী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৬ ইং | ২১:২৪:২৭:অপরাহ্ন  |  ৫২৪ বার পঠিত
দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক ৪ নারী

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করা হয় এবং পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমন (৩৬) একটি প্রতারণা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করতে যান সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান। তাঁরা পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে অভিযানে অংশ নেন।

পুলিশ সদস্যরা সুমনকে আটক করে পিকআপে তোলার সময় স্থানীয় একদল লোক অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে এবং পুলিশের কাছ থেকে সুমনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪