| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৫৬ সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ১৪:৫১:৩১:অপরাহ্ন  |  ২০৯ বার পঠিত
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৫৬ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা জুড়ে বিশেষ সাঁড়াশী অভিযানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কায় জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ একযোগে এই সমন্বিত অভিযান পরিচালনা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযানের বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গতকাল ১১ নভেম্বর দিবাগত রাতে জেলার ১৮টি থানা এলাকায় থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম এই সাঁড়াশী অভিযানে নামে। এসব অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সুপার আনিসুজ্জামান আরও জানান, নিষিদ্ধ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনোভাবেই জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য জেলা জুড়ে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪