| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ০০:৫৪:৪৪:পূর্বাহ্ন  |  ২০০ বার পঠিত
কোটচাঁদপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোঃ জুয়েল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাবদালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জুয়েল হোসেন কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের মৃত অহিদুল ইসলামের ছেলে। তিনি ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪