| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রল বোমা নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১১:১৯:১২:পূর্বাহ্ন  |  ১৩৭৯৯ বার পঠিত
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রল বোমা নিক্ষেপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।

আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, বাসায় আগুন না, যেটা হলো বাসার সামনে গলির গেইট আছে। গেইট পার হলে অনেকগুলো বাসা, তার মধ্যে উনার একটি বাসা। গেইটের সামনে একটু অগ্নি সংযোগ করা হয়েছিল।

তিনি আরও বলেন, কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রল বোমা জাতীয় কিছু না।

এ ঘটনায় কেউ আহতও হয়নি বলে জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪