| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ২২:০৮:৪০:অপরাহ্ন  |  ৩৬০৪ বার পঠিত
শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, সোনারগাঁ জোনাল অফিসের সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রের জরুরি মেরামতের জন্য শনিবার (২১ নভেম্বর ) নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয়ের অফিস থেকে পাঠানো এক নোটিশে বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে জানানো হয়, জরুরি কাজের জন্য শনিবার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা, মোগড়াপাড়া ইউনিয়ন, সনমান্দী ইউনিয়নের আংশিক (বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী, মগবাজার), বৈদ্যারবাজার ইউনিয়নের আংশিক (বৈদ্যারবাজার, সাহাপুর, সাতভাই পাড়া), পিরোজপুর ইউনিয়নের আংশিক (জিয়ানগর, ভাটিবন্দর, রতনপুর) এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে। 

এ ছাড়া গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 

এ ছাড়া নোটিশে আরও বলা হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪