| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দেশের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াতে আমির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১১:৪৯:৩৫:পূর্বাহ্ন  |  ১৩৩৩২ বার পঠিত
দুই দেশের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াতে আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তিনি রওনা হন।

২০ থেকে ২৬ নভেম্বর তিনি ওই দুই দেশ সফর করবেন। সফরকালে আমীরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরে জামায়াতকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।

আগামী ২৬ নভেম্বর ডা. শফিকুর রহমান দেশে ফিরবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪