শেরপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শেরপুর পৌর শহরের চকপাঠক এলাকায় বায়তুন নূর কল্যান সমাজের উদ্দ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার (২০ নভেম্বর) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখান থেকে তিনটি দৌড় প্রতিযোগিতায় প্রথম ধাপ তিন কিলো, দিত্বীয় ধাপ ৭ কিলো ও তৃতীয় ধাপ দশ কিলো মিটার দৌড় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত সহকারী পুলিশ সুপার সদর সার্কেল শেরপুর। বিশেষ অতিথি ওসি শেরপুর সদর থানা শেরপুর। শিশু ও কিশোরদের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ৩টি ইভেন্ট প্রতিযোগিতায় পুরুস্কার বিতরন করা হয়। এ সময় চকপাঠক বায়তুন কল্যান সমাজের সার্বিক তত্বাবধানে সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম তজি, হাসিবুল হাসান শান্ত ও সোহেল রানা এবং স্হানীয় ক্রিড়ামোদি গন উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব