| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবপুরে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, পিতার মুচলেকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ২১:০৪:৩৩:অপরাহ্ন  |  ৪৪৮৬ বার পঠিত
শিবপুরে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, পিতার মুচলেকা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তাঁর পিতার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সাধারচর ইউনিয়নের গারদবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।

স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। এ সময় কন্যার পিতা মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি তাঁর বিয়ে দেবেন না। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের বাল্যবিবাহের আয়োজন বা এতে সহযোগিতা করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।

মুচলেকার শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। এ সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

বাল্যবিবাহমুক্ত শিবপুর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার এবং কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে তা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪