| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে জনসভা, গোয়ালন্দে বিএনপির প্রস্তুতি সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১৮:০৯:২৯:অপরাহ্ন  |  ৪২৭৬২ বার পঠিত
অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে জনসভা, গোয়ালন্দে বিএনপির প্রস্তুতি সভা

রাজবাড়ী প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর রাজবাড়ীতে অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা করেছে বিএনপি।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ান, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া।

এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাজিউর রহমান রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক বেপারী, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ঈসমাল হোসেন, উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ এবং ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান। এ সময় উপজেলা, পৌরসভা ও চারটি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে সোচ্চার থাকবে।

তাঁরা আরও বলেন, সরকারি স্থাপনায় হামলা, অস্ত্র লুট ও যানবাহনে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। রাজনৈতিক পরিচয়ের আড়ালে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন চায়। সহিংসতা ও অগ্নিসংযোগ জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাই গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব ঘটনার প্রতিবাদ জানানো প্রয়োজন। আগামী ২৪ নভেম্বর রাজবাড়ীতে আয়োজিত জনসভা থেকে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হবে।

জনসভা সফল করতে গোয়ালন্দ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। পাশাপাশি জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪