| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১১:৫২:২৫:পূর্বাহ্ন  |  ২৫৩ বার পঠিত
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

স্টাফ রিপোর্টার: শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুজন।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। 

রবিবার সকাল ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। 

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন।

এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন ‍গুলিবিদ্ধ হয়েছেন। 

তিনি আরো বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরো কিছুটা সময় লাগে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪