| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৫ ইং | ০৮:৫৬:৩৮:পূর্বাহ্ন  |  ২৮৩৬৫৬০ বার পঠিত
বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৩ জুলাই) বেলা তিনটার দিকে শহরের ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব হোসাইন মোস্তাকিম। তিনি জয়পুরহাটের ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের অধ্যয়নরত ছিলেন।

এছাড়াও তিনি জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন, বগুড়া (জেসাব) এর ক্রিড়া সম্পাদক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম। 

পুলিশের এই কর্মকর্তা জানান, তিনটার দিকে সান্তাহার থেকে বগুড়াগামী কমিউটার নাইটি আপ ট্রেনের ধাক্কায় ওয়াপদা গেইট এলাকায় ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান। এতে মোস্তাকিমের মোটরসাইকেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 

সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে মোস্তাকিম রেল লাইন পার হতে যাচ্ছিলেন। এমন সময় অসচেতনভাবে ট্রেনের লাইনের কাছাকাছি মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যায়। তবে মোস্তাকিমের পেছনে থাকা আরেক যুবক মোটরসাইকেল থামানোর সাথে সাথেই নেমে নিরাপদ দুরত্বে চলে যাওয়ায় তার কোন ক্ষতি হয়নি। 

এস আই শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪