| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৭:১০:৪৩:অপরাহ্ন  |  ৪৭৩৬ বার পঠিত
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজের ভেতরে থাকা যাত্রীদের দ্রুত নিরাপদে নামিয়ে নেওয়া হয়। রোববার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় বিমানবন্দর এলাকায় তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি ছিল এয়ারবাস এ৩৩০ মডেলের। অবতরণের সময় উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এরপরই বিমানটিতে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।

এমন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে দ্রুত উড়োজাহাজ থেকে তাদের নামিয়ে দেওয়া হয়। তবে কীভাবে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং এ সময় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে রওনা হন। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিস্তারিত জানাতে পারবেন।

এদিকে উড়োজাহাজটিতে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফ্লাইটটির নম্বর, কোন দেশ বা শহর থেকে এটি ঢাকায় এসেছিল, উড়োজাহাজে কতজন যাত্রী ও ক্রু ছিলেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনাটির বিস্তারিত তথ্য জানার অপেক্ষা করা হচ্ছে। ল্যান্ডিং গিয়ারের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪