| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুরির অভিযোগে আটক ‘বিগ বস’ খ্যাত ছোটা ভাইজান

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ০৩:১১:১৬:পূর্বাহ্ন  |  ২৩৮২৫৫০ বার পঠিত
চুরির অভিযোগে আটক ‘বিগ বস’ খ্যাত ছোটা ভাইজান
ছবির ক্যাপশন: চুরির অভিযোগে আটক ‘বিগ বস’ খ্যাত ছোটা ভাইজান

রিপোর্টার্স বিনোদন ডেস্ক :

চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন সালমান খানের জনপ্রিয় শো বিগ বস ১৬ এর ছোটা ভাইজান খ্যাত আব্দু রজিক।

রোববার (১৩ জুলাই) সকালে দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই তাজিকিস্তানি তারকাকে। 

খালিজ টাইমস এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, রোববার ভোর পাঁচটার দিকে মন্টেনেগ্রো থেকে বিমানে দুবাই বিমানবন্দরে পৌঁছান, এরপরই রজিককে আটক করা হয়। তার বিরুদ্ধে রয়েছে চুরির অভিযোগ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ঠিক কী চুরির অভিযোগে বিমানবন্দরে আটক হয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ।

রজিক একজন গায়ক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারও। ওহি দিলি জোর, চাকি চাকি বোরন, মোদার-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন তিনি। তবে ২০২২-২৩ সালে বিগ বস ১৬-ই তাকে ভারতজুড়ে প্রকৃত পরিচিতি দেয়। সালমানের সঙ্গে তার দুরন্ত রসায়ন সকলেরই পছন্দ হয়েছিল। তিনি প্রিয় অভিনেতাকে নিয়ে ছোটা ভাইজান নামে একটি গানও বানান। 

ছোটবেলায় এক অসুখে আক্রান্ত হওয়ার কারণে দেহ সেভাবে বাড়েনি রজিকের। পরিবারের দারিদ্র ঘোচাতে অল্প বয়স থেকেই রাস্তায় গান গাইতেন। কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আব্দু রজিক এখন কোটিপতি, তাই তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠায় নেটিজেনরাও হতবাক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪