| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিশরে আগুণে ছাই হলো কনসার্টের স্টেজ

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ০৭:৫৯:১৯:পূর্বাহ্ন  |  ২৮০৪২৫৫ বার পঠিত
মিশরে আগুণে ছাই হলো কনসার্টের স্টেজ

ডেস্ক রিপোর্ট : মিসরে একটি কনসার্টের আয়োজন লন্ডভন্ড হয়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনায়।  রোববার (১৩ জুলাই) মিসরের উত্তর উপকূলের হাসিয়েন্দা এলাকায় ঘটে এ ঘটনা। সামাজিক মাধমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, পুরো মঞ্চ দাউ দাউ করে জ্বলছে। এ সময় কিছু মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকে আবার নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না।

কপাল ভালো হওয়ায় এ ঘটনায় কেউ নিহত বা গুরুতর আহত হননি। তবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় কয়েকজন কিছুটা আঘাতপ্রাপ্ত হন।ধারণা করা হচ্ছে সাউন্ড সিস্টেমের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারণ একটি স্পিকারে প্রথম আগুন দেখা যায়। এরপর এটি মুহূর্তের মধ্যে পুরো ভেন্যুতে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সাদা এল বালাদ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪