| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৮:১৪:৩৫:পূর্বাহ্ন  |  ১৪৯৫৭৬৪ বার পঠিত
চাঁদপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা
ছবির ক্যাপশন: চাঁদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যাতিক্রম। তিনি গ্রামের মধ্যবৃত্ত পরিবারের ছেলে এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যে কোন আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে রূপ দেয়। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গনতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।

আরো বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, আজকে এই শহীদ দিবসে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম। একজন মা তার সন্তান শহীদ হওয়ার যে বাস্তব কথা তুলে ধরেছেন, তা শুনে আসলে চোখের পানি চলে আসে।

আরো বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল ও জুলাই মঞ্চের আহবায়ক জাকির হোসেন প্রমূখ।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিমের সঞ্চালনায় জুলাই শহীদদের স্মরণে শহীদ পরিবারের মধ্যে স্মৃতিচারণ করেন শহীদ নিশান খানের মা রওশনারা, শহীদ সাজ্জাদ হোসেন এর বাবা জসিম রাজা, জুলাই যোদ্ধা জনাব জাকির হোসেন।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪