মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে লড়ছেন শুভ হোসেন। যিনি জুলাই আন্দোলনে গুলিতে চোখ হারিয়েছেন। এই শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।
জুলাই সনদের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার (১ আগস্ট) সকালে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
জুলাই অভ্যুত্থানের এক বছর পার হতে চলেছে। পারিবারিক পিছুটানকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন দোকান কর্মচারী মবিন (১৮)। আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টি শক্তি হারিয়েছে তিনি। পারিবারিক ও সরকারের সহায়তায় এখন পর্যন্ত মবিনের চোখে ৬টি অপারেশন হলেও দৃষ্টিশক্তি ফিরে পাননি তিনি। জুলাই আন্দোলনে দুই চোখের দৃষ্টি হারানো মবিনের স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ। সরকার ও দেশের সব মানুষের কাছে এমন দাবি জানিয়েছেন তিনি।
২১ জুলাই : কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সারাদেশে সংঘর্ষে আরও ১৯ জন নিহত
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মধ্যে সরকারি সহায়তা নিয়ে দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন শহীদের মা-বাবা এবং স্ত্রী। একপক্ষের অভিযোগ অন্যপক্ষ বেশি অর্থ সহায়তা পেয়ে যাচ্ছে, আর এই দ্বন্দ্ব মেটাতে হিমশিম খাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে সহায়তা কার্যক্রমে তৈরি হচ্ছে জটিলতা, বিলম্বিত হচ্ছে এককালীন অর্থসহ মাসিক ভাতা বিতরণও।
কোটা সংস্কার আন্দোলনকারীদের টানা দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পর ২০২৪ সালের ২০ জুলাই (শনিবার) দেশজুড়ে কারফিউ জারি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।
২০২৪ সালের ১৯ জুলাই আজকের এই দিনে রাজধানী ঢাকার রাজপথে ঘাতকদের নির্মম বুলেটে কেড়ে নেয় ভোলার ১২টি তাজা প্রাণ। এছাড়া সংঘর্ষ চলাকালে পদদলিত হয়ে নিহত হন আরও একজন।
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি অংশ হিসেবে বৃক্ষরোপন করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকারীরা ২০২৪ সালের ১৯ জুলাই (শুক্রবার) সারা দেশে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ সারাদেশ ছিল প্রায় অচল। এদিন দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩১ জন নিহত হন।
শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহতের পর দিন ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ক্ষোভের বারুদ ছড়িয়ে পরে চারিদিকে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে