| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশমিকার নতুন পরিচয়, লঞ্চ করলেন নিজের পারফিউম ব্র্যান্ড ডিয়ার ডায়রি

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ২৩:৩৭:১২:অপরাহ্ন  |  ২৩৫৩৮০০ বার পঠিত
রাশমিকার নতুন পরিচয়, লঞ্চ করলেন নিজের পারফিউম ব্র্যান্ড ডিয়ার ডায়রি
ছবির ক্যাপশন: রাশমিকার নতুন পরিচয়, লঞ্চ করলেন নিজের পারফিউম ব্র্যান্ড ডিয়ার ডায়রি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দক্ষিণের প্রথম সারির অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার পর্দার গণ্ডি পেরিয়ে পা রাখলেন উদ্যোক্তা জগতে। এক সময় যে নাম কেবল রোমান্টিক হিট কিংবা অ্যাকশন ব্লকবাস্টারে শোনা যেত, এবার সেটি নতুন পরিচয়ে হাজির নিজস্ব পারফিউম ব্র্যান্ডের মালিক হিসেবে।

ডিয়ার ডায়রি নামের এই সুগন্ধির লাইন রাশমিকার জীবনের একান্ত অনুভূতি ও স্মৃতিরই সুগন্ধি রূপ। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে  হ্যাশট্যাগে নিজের আবেগমাখা ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করতেন তিনি। সেই আবেগ এবার গন্ধ হয়ে ধরা দিল এক নতুন পণ্যে।

রাশমিকা বলেন, এই পারফিউমটা আমার এক টুকরো আত্মা আমি খুবই উত্তেজিত, কিন্তু একই সঙ্গে ভীষণ নার্ভাস। সবার আশীর্বাদ চাই।” আত্মপ্রকাশের মুহূর্তে এমন আন্তরিক ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

লঞ্চের পর থেকেই ডিয়ার ডায়রি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে সামাজিক মাধ্যমে। তবে সবচেয়ে নজর কাড়ার বিষয় ছিল অভিনেতা বিজয় দেবরাকোন্ডার প্রতিক্রিয়া। রাশমিকার প্রোমো ভিডিওটি নিজের প্রোফাইলে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বিজয়, যা আরও একবার নতুন করে উস্কে দিয়েছে তাদের ঘনিষ্ঠতা ও প্রেমের গুঞ্জন।

পর্দায় যেমন আকর্ষণীয়, বাস্তব জীবনেও ঠিক ততটাই আত্মবিশ্বাসী ও সংবেদনশীল রাশমিকা। অভিনয়ের পাশাপাশি এবার তার সুগন্ধির জাদুতেও মুগ্ধ হচ্ছে অনুরাগীরা। গ্ল্যামার আর গভীরতা দুটিই যেন একত্রে মিশে আছে ডিয়ার ডায়রিতে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪