| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাবার পেতে ১২ কি. মি হেঁটে আসে গাজার বালক, হাতে পাওয়ার পর গুলিতে মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ১২:৪৪:২০:অপরাহ্ন  |  ২৪৪৫৯৫৪ বার পঠিত
খাবার পেতে ১২ কি. মি হেঁটে আসে গাজার বালক, হাতে পাওয়ার পর গুলিতে মৃত্যু
ছবির ক্যাপশন: খাবার পেতে ১২ কি. মি হেঁটে আসে গাজার বালক, হাতে পাওয়ার পর গুলিতে মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক : খাদ্য সহায়তা পেতে দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির। এত কষ্টের পর সফলও হয়েছিল সে। হাতে পেয়েছিল কিছু খাবার। তবে সেগুলো নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলের সেনারা।এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন গাজায় ত্রাণ কেন্দ্রে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতে আসা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা অ্যান্থনি আগুইলার।

গাজায় আন্তর্জাতিক সহায়তা কেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ করে গাজা মানবিক ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে গাজার মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু সেখানে ত্রাণ নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।এই সংস্থায় কাজ করতে এসেছিলেন সাবেক এ মার্কিন সেনা। তিনি এক পডকাস্টে বলেছেন, গত ২৮ মে আমির ত্রাণকেন্দ্রে এসেছিল। ভিড়ের মধ্যেও সে কিছু ডাল ও চাল নিতে পেরেছিল। ওই সময় তাকে দেখতে পান মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার। তিনি তাকে কাছে ডাকেন। তখন আমির তার হাত ধরে চুমু খায়। ওই সময় তাকে ধন্যবাদ দিয়ে আমির চলে যায়। এর কিছুক্ষণ পরই সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইসরায়েলি সেনারা। ওই গুলিতে প্রাণ যায় শিশু আমিরের।

সূত্র: আলজাজিরা

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪