| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৫ ইং | ১১:৪৪:০৬:পূর্বাহ্ন  |  ১৪৪৫১৯২ বার পঠিত
বাউফলে পানিতে ডুবে  শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ফটো

বাউফল প্রতিনিধি : 
বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।  রাফসানের বাবা  মো. সুমন স্ত্রীসহ ঢাকার একটি গার্মেন্টেসে চাকরী করেন। আর রাফসান  তার নানা বাড়িতেই থাকতো। 

জানা গেছে, শিশু আফসান শুক্রবার বাড়ির উঠানে খেলছিলো। এরপর তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা পুকুরে রাফসানকে ভাসমান অবস্থায়  দেখতে পান।  তাকে উদ্ধার করে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়দের ধারণা রাফসান পুকুরে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে  রাফসানের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, শিশু আফসানের মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪