| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলো ‘প্রকৃত জুলাই যোদ্ধারা’, পুলিশের লাঠিচার্জ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৫ ইং | ১৫:১৮:৪৫:অপরাহ্ন  |  ১৬৭৮৮১৫ বার পঠিত
শাহবাগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলো ‘প্রকৃত জুলাই যোদ্ধারা’, পুলিশের লাঠিচার্জ

সিনিয়র রিপোর্টার : নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলো একদল ব্যক্তি। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়  নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন। এরপর  পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। এরপর শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়। অবরোধকারীরা রাজু ভাস্কর্যের দিকে চলে যায়। 

আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের ওপর পুলিশ এবং আরেকটি দল এসে একসঙ্গে হামলা করেছে। আমাদের দুইজন এখন হাসপাতালে ভর্তি। অনেকে আহত। আমরা রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছি এখন। পরবর্তীতে আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা তিনদিকের রাস্তা বন্ধ করে আন্দোলন করছিল। বিভিন্ন হাসপাতালে জুলাইয়ের আহত যারা চিকিৎসা নিচ্ছে তারা জনভোগান্তির কথা বলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।  পুলিশ কাউকে লাঠিচার্জ করেনি। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪